অটল পেনশন যোজনা (APY) হল ভারত সরকারের একটি পেনশন প্রকল্প যা মূলত অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য চালু করা হয়েছে, যাতে ৬০ বছর বয়সের পর তারা প্রতি মাসে ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত পেনশন পেতে পারে। এই প্রকল্পে ১৮ থেকে ৪০ বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক (যাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং যিনি আয়কর দেন না) যোগ দিতে পারেন এবং মাসিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক ভিত্তিতে টাকা জমা করতে পারেন। গ্রাহকের মৃত্যুর পর তার জীবনসঙ্গী একই পেনশন পেতে থাকেন এবং জমা করা সম্পূর্ণ অর্থ উত্তরাধিকারীদের ফেরত দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ